কার্টুন বিতর্কে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, মুক্তির দাবি এনসিপির

কার্টুন বিতর্কে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, মুক্তির দাবি এনসিপির

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিপি জানায়, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে একজন নাগরিককে হয়রানি করা হয়েছে।

দলটির দাবি, শুক্রবার রাতের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই হাসান নাসিমকে আটক করে। পরদিন আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সাইবার সুরক্ষা আইনের ২৫ ও ২৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এনসিপির বক্তব্য, মামলাটি ভিত্তিহীন এবং এতে আনা ব্ল্যাকমেইলের অভিযোগেরও কোনো স্পষ্ট প্রমাণ বা বিবরণ নেই।

এনসিপি আরও জানায়, চিফ হুইপের একটি বক্তব্যকে ভিত্তি করে সামাজিক মাধ্যমে কার্টুন প্রকাশ করা হয়েছিল, যা রাজনৈতিক মতপ্রকাশের অংশ। কিন্তু সেটিকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি তাদের।

বিবৃতিতে দলটি উদ্বেগ প্রকাশ করে বলে, একটি জামিনযোগ্য মামলায় একজন অ্যাক্টিভিস্টকে কারাগারে পাঠানো আইনগত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

হাসান নাসিমের মুক্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *