কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার: ‘বেফাঁস’ মন্তব্যের জেরে ব্যবস্থা

কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার: ‘বেফাঁস’ মন্তব্যের জেরে ব্যবস্থা

ওয়ান নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেফাঁস’ মন্তব্য ভাইরাল হওয়ার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি নগরীর লবণচরা এলাকার এক মতবিনিময় সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, কোনো গোপন তথ্য ফাঁস হলে তিনি সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেবেন এবং সাধারণ মানুষকে তাদের পিটিয়ে মারার কথা বলেন। ২৫ সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়, যাকে চরম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। এরই প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠিতে বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাকে খুলনা থেকে অবমুক্ত করে আগামী ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *