কেন্দ্রীয় ব্যাংকের নিলামে আরও ৫ কোটি ডলার ক্রয়

কেন্দ্রীয় ব্যাংকের নিলামে আরও ৫ কোটি ডলার ক্রয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে আবারও ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে আরও ৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ হয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *