ওয়ান নিউজ ডেস্ক: ইসরায়েল ধ্বংসের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার কারণেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দেশটির অন্যান্য শীর্ষ নেতাদেরও একই পরিণতি বরণ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আল জাজিরার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, তেহরানে খামেনির স্মরণে আয়োজিত শোকমিছিল চলাকালেই কাটজ এই বিস্ফোরক মন্তব্য করে স্পষ্ট জানিয়ে দেন যে, ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবিলায় ইসরায়েল সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। এর আগে খামেনিপুত্র মোজতবা খামেনিকেও হত্যার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন কাটজ, যার প্রেক্ষিতে চরম ক্ষোভ প্রকাশ করেছিল তেহরান এবং এবার প্রতিরক্ষামন্ত্রীর এই নতুন হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত তেল আবিবকে সংযত রাখা—এমন মন্তব্য করে আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানি নাগরিক বা দেশের নেতৃত্বের ওপর যেকোনো ধরনের আঘাত বা হুমকি এলে বিন্দুমাত্র দেরি না করে তার অত্যন্ত কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

