গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:


মেহেরপুরের গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাকিব আল হাসান গাংনী উপজেলার অলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজার এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তি অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাকিব আল হাসানকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *