গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ওয়ান নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী ও সন্তানও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *