গুরুতর অসুস্থ শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

গুরুতর অসুস্থ শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

ওয়ান নিউজ ডেস্ক:

সিলেটের বিশিষ্ট আলেম ও দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৩ মে) তার ঘনিষ্ঠজন ও জমিয়ত নেতা মাওলানা আবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শায়খ লক্ষ্মিপুরী। সম্প্রতি অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দারুল উলুম কানাইঘাটের সহকারী মহাপরিচালক ও প্রধান শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি।

তিনি বলেন, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী দীর্ঘ সময় ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামি সমাজগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় দ্বীনি খেদমতে ফিরিয়ে আনেন—এ কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, শায়খ লক্ষ্মিপুরী সিলেট অঞ্চলের অন্যতম শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। বহু বছর ধরে তিনি দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *