জেলায় তাপপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

জেলায় তাপপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা বাড়ছে। বর্তমানে ৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ এসব এলাকায় তাপপ্রবাহ চলছে। পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে নতুন এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

এছাড়া, দেশের কিছু অঞ্চলে স্বস্তির খবরও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পাঁচটি বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, তাপপ্রবাহের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতি বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *