জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সরকারের সিদ্ধান্তকে স্বাগত পেট্রোল পাম্প মালিক সমিতির

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সরকারের সিদ্ধান্তকে স্বাগত পেট্রোল পাম্প মালিক সমিতির

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম সমন্বয় করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে তেল মজুত করে রাখার প্রবণতা কমবে এবং সরবরাহ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে বলে তাদের ধারণা।

এর আগে একই দিন রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে বিভিন্ন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই নতুন মূল্যহার তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং রবিবার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশককে নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *