টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান

টোকিওতে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান

ওয়ান নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে জ্বালানি নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি, মেগা অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা তুলে ধরে জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিনি জাপানের কারিগরি ও আর্থিক সহায়তায় ‘বাংলাদেশ-জাপান টেক পার্ক’ প্রতিষ্ঠা, মহাকাশ গবেষণায় সম্পৃক্ততা এবং দেশের ছয়টি বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক ও উড়াল সড়ক নির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এছাড়া অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠা, জাতিসংঘে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানের সক্রিয় ভূমিকা কামনা করেন সরকারপ্রধান। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একটি যৌথ মন্ত্রীপর্যায়ের কমিশন গঠনের প্রস্তাব দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *