ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি

ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি

ওয়ান নিউজ ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ সাময়িকভাবে থামাতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবসকে ঘিরে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ৯ মে থেকে ১১ মে পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ বিষয়ে সমঝোতার কথা নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে।

রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে টেলিফোন আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে সমন্বয় করা হয়েছে। একই সময়ে ওয়াশিংটন কিয়েভের সঙ্গেও যোগাযোগ রাখে।

যুদ্ধবিরতির পাশাপাশি দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এই যুদ্ধবিরতি ভবিষ্যৎ শান্তি আলোচনার পথ তৈরি করতে পারে। যদিও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল নিয়ে এখনো দুই দেশের অবস্থান একেবারেই বিপরীত।

রাশিয়া চায় ইউক্রেন ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নিক। তবে কিয়েভ স্পষ্ট জানিয়েছে, কোনো শান্তিচুক্তির অংশ হিসেবে তারা নিজেদের ভূখণ্ড ছেড়ে দেবে না।

এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য মিয়ামিতে পৌঁছেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *