ঢাকার তিন প্রধান বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, যানজট মুক্ত হবে রাজধানী

ঢাকার তিন প্রধান বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, যানজট মুক্ত হবে রাজধানী

ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত যানজট সমস্যার স্থায়ী সমাধানে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালের ডিপোগুলো শহরের ভেতর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই সুনির্দিষ্ট নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও নগর পরিবহনের আমূল সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ঢাকার দুই মহানগরের প্রশাসক যৌথভাবে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘদিন ধরেই ঢাকার প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অবস্থিত এই তিনটি বড় টার্মিনালকে অভ্যন্তরীণ যানজটের অন্যতম মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংকট কাটাতে ঢাকার ভেতর থেকে বাস ডিপোগুলোকে পর্যায়ক্রমে প্রান্তিক বা শহরের বাইরের উপযুক্ত কোনো স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় দফার এই নীতি-নির্ধারণী সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *