তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। পূর্ব পরিকল্পনা গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য রাখবেন বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়।

তিনি জানান, বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *