দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমির মালিকানা দাবি করে দখল করাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলীর হোসেনের ঘাট এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির সদস্যদের উপর হামলা করে এ ঘটনা ঘটায়।

বটতলী এলাকার মজিবুল ইসলাম মধু নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সে আবু সায়েদের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হামলা চালানো হয়।
নজরুল ইসলাম জানান, চারুবালা নামের এক ব্যক্তির কাছ থেকে ৫২ শতক জমি আমি ও আকবর আলী দুজন কিনে নেই। বর্তমানে সে জমি আকবর আলী দখল করে রেখেছে। আমাদের দাবি জমি যদি তারা বৈধ ভাবে জমি পান তাহলে আমরা ছেড়ে দিবো। কিন্তু মজিবুল ইসলাম মধু তাদের পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেন। সে পুরো ঘটনার নেতৃত্ব দেন।

এসময় তার সাথে আবু সাঈদের ছেলে মফেল ও আবু, মোকাদ্দেসের ছেলে রজব আলী, হোসেন আলীর ছেলে তহিদুল ইসলাম, আলমের ছেলে মনির হোসেন, মহির উদ্দিনের ছেলে কালাম ও কাদের, আলাউদ্দিনসহ প্রায় ১৫/২০ জন ছিল। আমাদের তিনজন আহত হয়েছে। তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এর বিচার চাই।

তারা জানান, বৃহস্পতিবার রাতে সবাই একজোট হয়ে তাদের বাড়িতে সাবোল, দা, কুড়াল, লাঠি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এরপর ঘরে থাকা ব্যবসার ৬০ হাজার টাকা ও গহনা নিয়ে যায়। তাদের সাথে পেট্রোলও ছিল আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছিল। পরে লোকজন চলে আসার পর আর পারেনি। পুলিশের জরুরি সেবায় ফোন দেয়ার পরও পুলিশ আসে নাই। তাদের হুমকিতে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।

তারা জানান, বিএনপির সেচ্ছাসেবক দলের আহবায়ক পরিচয় দিয়ে মজিবুল ইসলাম মধু অবৈধ ভাবে তাদের উপর হামলা করে।

তবে এ ঘটনার দায় অস্বীকার করে মজিবুল ইসলাম মধু জানান, আমি বাড়ি থেকে বের হয়ে দেবীগঞ্জ যাওয়ার সময় তাদের বাড়ির সামনে গেলে আমার উপর হামলা করে। খবর পেয়ে আমাদের লোকজন এসে তাদের উপর উপর হামলা করে। এতে আমাদর পক্ষের লোকজন আহত হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে দেবীগঞ্জ হাসাপাতালে ভর্তি আছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *