দেবীগঞ্জে পেশাজীবিদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দেবীগঞ্জে পেশাজীবিদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করে।

২০২৫-২৬ অর্থ বছরে ডিপিএল অংশের আওতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ স্বাগত বক্তব্য দেন। পরে তিনি ভিডিও এর মাধ্যমে প্রকল্পের দিক সমূহ তুলে ধরেন।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

বক্তারা বলেন, প্রকল্পটি ৫ বছর মেয়াদী খাত ভিত্তিক রুপান্তর কর্মসূচি। এটি কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মসূচী। বিশ্ব ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃষিকে আরও নিরাপদ, পুষ্টি সম্মত, জলবায়ু সহনশীল এবং লাভজনক করে তোলা। প্রকল্পটি ফসল বহুমুখী করন, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে আমরা ধান চাষের পাশাপাশি উচ্চ মূল্যের নিরাপদ ফল, ডাল ও সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছি। উৎপাদনে বৈচিত্র্য আনার মাধ্যমে গ্রামীন জনপদে পুষ্টির নিরাপত্তা ও মান সম্মত খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতেছি। কৃষি ভিত্তিক ব্যবসা সম্প্রসারন এবং গ্রামীন যুব ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তায় প্রদান করছি এবং প্রাকৃতিক দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেছি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, দেবীগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিনাত আরা, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শামীম ইসলাম চৌধুরী।

পার্টনার কংগ্রেসে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শতাধিক লোক অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *