একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জিআর চাল ও গৃহ মন্জুরীর টাকা বিতরন করা হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও নগদ টাকা বিতরন করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি বলেন, দেবীগঞ্জ উপজেলার কোন রাস্তা কাঁচা থাকবে না, সেগুলোর কোড হয়েছে সেগুলো ইতিমধ্যে পাকা করনের কাজ শুরু হয়েছে। দেবীগঞ্জ উপজেলার পৌরসভাটি বর্তমানে তৃতীয় শ্রেনীর পৌরসভা। এ পৌরসভাটিকে তৃতীয় শ্রেনী থেকে ২য় শ্রেনীর পৌরসভা করবো। পৌরসভার ভিতরে যেসব রাস্তায় ড্রেন নাই। সেসব রাস্তায় ড্রেন করা হবে। দেবীগঞ্জ পৌরসভার নির্ধারিত কোন ভবন নাই। পৌরসভার একটি ভবন করার জন্য আমি চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা সহযোগিতা পাবে, ধর্মীয় দিক দিয়ে এগুলো বিচার করবেন না। যারা পাওয়ার মত তারা পাবে। কিন্তু কেউ পেল কি পেলনা সেটা বিচার করবেন না। আগামী জাতীয় নির্বাচনে আমাকে সনাতন ধর্মাবলম্বীরা সিদুর পরে শাড়ি পড়ে ভোট দিয়েছে।
তারা আমাকে একশ ভাগ ভোট দিয়ে ছিলেন। আমি আপনাদেরকে এ ঋনের দাম পরিশোধ করবো। নির্বাচনে আমার দলের অনেক নেতার বউরা অন্য মার্কার মধ্যে ভোট দিয়েছেন। তারা বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতের টিকেট পাওয়া যায়। আপনারা কি কেউ জান্নাতের টিকেট পেয়েছেন।কোন মার্কায় ভোট দিলে জান্নাত আর স্বর্গে যাওয়া যায়না।
সোমবার (২৫ মে) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপজেলা পরিষদ চত্বরে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ১৫শ লোকের মাঝে ২০
কেজি করে ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরন করেন। এরপর ৩ হাজার টাা্ করে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা গৃহ মন্জুরীর জন্য নগদ টাকা বিতরন করা হয়।

