দেশে ফিরলো বৃষ্টির মরদেহ, দাফন হবে গ্রামের বাড়িতে

দেশে ফিরলো বৃষ্টির মরদেহ, দাফন হবে গ্রামের বাড়িতে

ওয়ান নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পরিচিতজনরা। মরদেহ পৌঁছানোর পর শোকের পরিবেশ তৈরি হয় সেখানে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

স্বজনরা জানান, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বৃষ্টি। পরিবারের আশা ছিল, পড়াশোনা শেষ করে দেশে ফিরে বড় কিছু করবেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় নির্মম হত্যাকাণ্ডে।

এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও কয়েকদিন আগে দেশে আনা হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের স্মরণে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *