ওয়ান নিউজ ডেস্ক:
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের জন্য অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল গড়া হয়েছে।
রোববার (১০ মে) ঘোষিত দলে নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।
সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজের দল থেকে পরিবর্তন এনে এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন তাজ নেহার। অন্যদিকে বাদ পড়েছেন ব্যাটার শারমিন সুলতানা।
আগামী ১২ জুন ইংল্যান্ডে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেবে। বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর গ্রুপপর্বে একে একে শক্ত প্রতিপক্ষদের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
বিশ্বকাপ উপলক্ষে আগামী ১২ মে থেকে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ স্কোয়াডে আছেন—নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

