না ফেরার দেশে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

না ফেরার দেশে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ওয়ান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামের মীরসরাইয়ের এই বর্ষীয়ান রাজনীতিক দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন সাবেক এই মন্ত্রী।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেওয়া মোশাররফ হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানের লাহোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময়ও সক্রিয় ভূমিকা পালন করেন এই রাজনীতিক। স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *