নিয়োগপত্রের দাবিতে শাহবাগে বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনা

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনা

ওয়ান নিউজ ডেস্ক:

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনকারীরা মিছিল বের করেন। মিছিলটি সড়কে এগিয়ে নিতে চাইলে পুলিশ বাধা দিলে তারা সেখানেই অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে দেখা যায়, আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন। তাদের দাবির মধ্যে ছিল দ্রুত নিয়োগপত্র প্রদান এবং দীর্ঘসূত্রিতা বন্ধ করা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুপারিশ পাওয়ার পর প্রায় আড়াই মাস পার হলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেন।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *