পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু

ওয়ান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার শপথগ্রহণ সম্পন্ন হবে।

রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুরো ব্রিগেড এলাকা বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের মঞ্চে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। সেইসঙ্গে দর্শনার্থীদের জন্য থাকছে বাঙালি খাবারের বিশেষ আয়োজনও।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *