পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে সক্রিয় বিজেপি, কলকাতায় যাচ্ছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে সক্রিয় বিজেপি, কলকাতায় যাচ্ছেন অমিত শাহ

ডেস্ক রিপোর্ট:
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে কলকাতায় যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। দলীয় সূত্র জানিয়েছে, নতুন পরিষদীয় দলনেতা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন।

বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর সংশ্লিষ্ট রাজ্যে পরিষদীয় দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষক নিয়োগ করে। পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমেই মূলত রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

জানা গেছে, অমিত শাহের সঙ্গে এ দায়িত্ব পালনে সহযোগিতা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বিধানসভায় বিজেপির নতুন নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি সরকার পরিচালনার কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে এবং তিনি এখনই দায়িত্ব ছাড়ছেন না।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এখন তীব্র আলোচনা চলছে। নতুন সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাও বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *