ওয়ান নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের মধ্য দিয়ে। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শুভেন্দু অধিকারীর সঙ্গে নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যও শপথ নেন। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
শপথ অনুষ্ঠানকে ঘিরে কলকাতাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয় বিশেষ মঞ্চ, যেখানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপস্থাপনা দেখা যায়। দর্শনার্থীদের জন্য ছিল বিভিন্ন বাঙালি খাবারের আয়োজনও।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠন রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

