পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠাল ইরান, আলোচনায় গতি ফেরার ইঙ্গিত

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠাল ইরান, আলোচনায় গতি ফেরার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (১ মে) ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগ দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে আলোচনার পথ খুলে দিতে পারে।

যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এ খবরে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আগে বেড়ে যাওয়া তেলের দাম কিছুটা কমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাতের আশঙ্কায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকেন্দ্রিক এই সংঘাত এবং আঞ্চলিক অস্থিরতা দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক এই উদ্যোগ পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে, যদিও বাস্তব অগ্রগতি নির্ভর করবে দুই পক্ষের অবস্থানের ওপর।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *