বাংলাদেশিদের জন্য পূর্ণ ভিসা সেবা চালুর পথে ভারত

বাংলাদেশিদের জন্য পূর্ণ ভিসা সেবা চালুর পথে ভারত

ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান পুনরায় চালু করার পরিকল্পনা করছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা প্রদান শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতও একই ধরনের সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর লক্ষ্যে উভয় দেশ ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সফরে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে ভারতকেও দ্রুত একই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। যদিও জরুরি প্রয়োজন, বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক কারণে কিছু ভিসা প্রদান অব্যাহত ছিল।

বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে থাকায় ধীরে ধীরে পূর্ণ ভিসা কার্যক্রম চালুর চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন ভারতীয় হাই কমিশনার শিগগিরই ঢাকায় দায়িত্ব নিতে যাচ্ছেন, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *