বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

ওয়ান নিউজ ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা (৪০) স্থানীয় জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির সামনের দোকানে বসেছিলেন মুজাহিদ। এ সময় স্থানীয় বাইজিদ নামে এক ব্যক্তি দোকান থেকে জুস কিনে সেটির মান নিয়ে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ তার হাতে থাকা হাসুয়া দিয়ে মুজাহিদের গলায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *