বাসুদেব ইউনিয়ন ও উপজেলা বিভক্তি ইস্যুতে এমপি শ্যামলের নেতৃত্বে জেলা প্রশাসকের সাথে বৈঠক

বাসুদেব ইউনিয়ন ও উপজেলা বিভক্তি ইস্যুতে এমপি শ্যামলের নেতৃত্বে জেলা প্রশাসকের সাথে বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলা বিভক্তিকরণের প্রস্তাব ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে জেলা প্রশাসকের মোঃ আবু সাঈদ এর সাথে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় ছিলেন, পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, জহিরুল হক খোকন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম রখান রোমাসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী গ্রামবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে গ্রামবাসীর প্রতিনিধিরা জানান, চারটি গ্রামের লোকজন নবগঠিত বরিশল ইউনিয়নে থাকতে চায় না, তারা অখণ্ড বাসুদেব ইউনিয়নের সাথেই থাকতে চান। এ সময় সিদ্ধান্ত হয় যে, গ্রামবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরসহ একটি লিখিত স্মারকলিপি দেওয়া হবে এবং জেলা বিএনপিও এই দাবির সাথে একমত পোষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবে। জেলা প্রশাসক বলেন, উনারা বলেছে যে আজকে অথবা কালকে তাদের যে সারক লিপি অথবা প্রতিবাদ লিপি দিবে। তারা নবগঠিত বরিশাল ইউনিয়ন থাকতে চায় না। আমাদের পক্ষ থেকে আমরা সারক লিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করব তাদের বক্তব্য সহ।

উল্লেখ্য, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল ও নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে আজ সকালে কোড্ডা কেবিন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ৭টি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংসদ সদস্যের প্রতিনিধিদের আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *