বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তারাকান্দায় ১৪৪ ধারা

বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তারাকান্দায় ১৪৪ ধারা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এ নির্দেশনা দেন। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় এই আদেশ কার্যকর থাকবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, একই সময় ও স্থানে দুই গ্রুপ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে অবস্থান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *