ব্যক্তিগত সফরে ঢাকায় আসছেন হামজা চৌধুরী

ব্যক্তিগত সফরে ঢাকায় আসছেন হামজা চৌধুরী

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। মঙ্গলবার (৫ মে) তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, এবার চার থেকে পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সফরটি ফুটবল-সংক্রান্ত নয়; বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজের উদ্দেশ্যে দেশে আসছেন এই ফুটবলার। সাধারণত ফিফা উইন্ডোর বাইরে তার বাংলাদেশে আসা কম দেখা যায়। তবে ইংল্যান্ডে চলমান মৌসুম শেষ হওয়ায় বর্তমানে কিছুটা অবসর সময় কাটাচ্ছেন তিনি, যার সুযোগে এই সফরের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানান, হামজা ব্যক্তিগত কারণে আসছেন এবং এ বিষয়ে ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জড়িত নয়। তবে তারা জানতে পেরেছেন, ঢাকায় অবস্থানকালে তিনি কিছু বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেবেন।

এদিকে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সে কারণে হামজা ঢাকায় অবস্থান করলে বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *