ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে কাজীপাড়ার ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নবীনগর উপজেলার লাউফতেহপুর এলাকার রাজিব বণিক (৪১), ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকার মো. ইয়াছিন বাবু (৩২), কাজীপাড়া এলাকার মো. শাহিন সরকার (৪৮) এবং একই এলাকার মো. রোমান শাহ (৪৭)।

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

বাহিনীটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছে। তারা বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ার কয়েকটি প্ল্যাটফর্মে যুক্ত হতে উৎসাহিত করতেন এবং এর বিনিময়ে কমিশন পেতেন। পরে সংগৃহীত অর্থ মূল এজেন্টের কাছে পাঠানো হতো বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দ করা আলামতসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *