ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদলাত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর নাগাদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম।
এ সময় জানানো হয়, গ্রাম আদালত আরো সক্রিয়করণে সরকার কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহনকারিরা এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
