ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ সড়কে নতুন সেতুর উদ্বোধন, টেকসই উন্নয়নে একই কাজ বারবার নয়-এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ সড়কে নতুন সেতুর উদ্বোধন, টেকসই উন্নয়নে একই কাজ বারবার নয়-এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের দাড়িয়াপুর থেকে বড়হরণ বাজার সড়কে পিয়ারাপুল রেললাইনের পার্শ্ববর্তী খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফ এম ইন্টারন্যাশনাল।

শনিবার সকালে সেতুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম এবং জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার, নবীনগর উপজেলা সভাপতি দুলাল আল মাইজভান্ডারি, বিজয়নগর উপজেলা সভাপতি শাহ আলম ভূইয়া, ৯ নম্বর ওয়ার্ড সদস্য আলম রওশান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তারেক, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুরাদ, ঠিকাদার আইনুল ইসলাম শামীম খান এবং হেফাজতের সহ-সভাপতি মাওলানা সোলাইমান।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি এনামুল হাসান শহিদবাড়িয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *