ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (১৪ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েত নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সালমান ইসলাম আরিয়ান, সাধারণ সম্পাদক মমিনুল হাসান তাজ, সিনিয়র সহ-সভাপতি ফাইজা আক্তার ও দপ্তর সম্পাদক বিল্লাল।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার কথা বললেও কোন ডিসেম্বর আসবেন, তা উল্লেখ করেননি। তারা বলেন, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না।

এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের রাতের আঁধারে অপতৎপরতা না চালিয়ে দিনের আলোতে প্রকাশ্যে এসে মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, মুখপাত্র হাসানুর রহমান ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূঁইয়া, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম ভূঁইয়া, জেলা সভাপতি শামীম হাসান জয় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *