ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে মুরছালিন (২২) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুরছালিন ওই ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে ও স্থানীয় শাহআলম ডিগ্রী কলেজের একাদশ বর্ষের শিক্ষীর্থী ছিলেন।

একই ঘটনার বিএসএফ’র গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্তে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মুরছালিন নিহত হয়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *