ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় চোরাচালান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় চোরাচালান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটিরও বেশি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপ্রাপ্ত সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ন।

সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপি এলাকায় বিজিবির টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। এছাড়াও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় পৃথক আরেকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।

তিনি আরো জানান, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *