ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে| শনিবার রাতে ভূক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে| শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের সৌদী প্রবাসী মোঃ আলামিন মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী| ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছে| সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে| গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে|

ভূক্তভোগী ওই শিশুর পরিবার অভিযোগ করে বলেন, শিশুটি প্রতিদিনের মত গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধূলা করছিল| এ সময় প্রতিবেশী সহিদ মিয়া শিশুটিকে চিপস কিনে দেয়ার কথা বলে ফুসলিয়ে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে যায়| পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে| এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকী দেয়| পরে অভিযুক্ত সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়| এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়| পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে| এ ঘটনায় তারা অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবী করেছেন|

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে| ধর্ষণ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি| তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে|

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালী জানান, ভূক্তভোগী শিশুটির শারীরিক পরিক্ষা-নীরিক্ষার কার্যক্রম চলমান রয়েছে| রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *