ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে কোট হাজতে প্রেরণ করার আগেই সে পালিয়ে যায়। তার সাথে অপর আসামী সজল পালিয়ে যাওয়ার সময় আদালতে থাকা লোক জন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
শাহীন সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল দক্ষিপাড়ায় এলাকার হাসেম মিয়ার ছেলে সজল একই এলাকার জালাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পরিদর্শক হাবিবুল্লাহ্ জানান, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।
পরে মাদক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট হাজতে প্রেরণ করার আগেই হাতকড়াসহ একজন পালিয়ে যায়। আরেকজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে দেয়। পালিয়ে যাওয়া আসামী শাহীনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

