ভোট গণনা নিয়ে মমতার অভিযোগ নাকচ করল নির্বাচন কমিশন

ভোট গণনা নিয়ে মমতার অভিযোগ নাকচ করল নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন।

নির্বাচনের ফল ঘোষণার পর মমতা দাবি করেন, ভোট গণনার পুরো প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এর মাধ্যমে বহু আসনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি একাধিক আসনে সুবিধা পেয়েছে।

তবে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভোট গণনা সম্পূর্ণ নিয়ম মেনে ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় ছিল এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ রাখা, কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া কিংবা বিশৃঙ্খলার যে অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের প্রতিবেদনে এসব অভিযোগকে মনগড়া বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে এবং ফলাফল নিয়ে দুই পক্ষের অবস্থান রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *