মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে গোপন অভিযানের অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে গোপন অভিযানের অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে

ওয়ান নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সৌদি আরবকে ঘিরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চের শেষ দিকে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযান চালায় সৌদি আরব।

পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের ভূখণ্ডে সৌদি আরবের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ হতে পারে।

সূত্রগুলোর দাবি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর সৌদি আরব নিজেও নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এরপর রিয়াদ গোপনে পাল্টা সামরিক পদক্ষেপ নেয় বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানের পর সৌদি কর্তৃপক্ষ তেহরানের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করে। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার বার্তাও দেওয়া হয়।

এর আগে আরেক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতও ইরানের একটি তেল স্থাপনায় গোপন হামলা চালায়। যদিও আমিরাত আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগ স্বীকার করেনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে সৌদি আরব ও মিত্র দেশগুলোর অবস্থান আগের তুলনায় আরও কঠোর হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন উদ্বেগ তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *