মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৬ জনের

মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৬ জনের

ওয়ান নিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ভক্ত।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি এলাকায় অবস্থিত মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতি মঙ্গলবারের মতো ওই দিনও মন্দিরে বহু মানুষের সমাগম ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ শুরু হলে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণের একটি টিনশেডের নিচে আশ্রয় নেন।

একপর্যায়ে মন্দিরের সীমানা দেয়ালের একটি অংশ এবং তার সঙ্গে থাকা টিনশেড ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা বৃষ্টি ও ঝড়ের কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *