মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ

ওয়ান নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক এক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্র জানিয়েছে, রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। দেশটির গুয়াংজু শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম-২০২৬’-এ অংশ নেবেন তিনি।

গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন এনসিপির এই নেতা। সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নাগরিক অধিকার নিয়ে আয়োজিত বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আসিফ মাহমুদ। সেখানে প্রবাসীদের নানা সমস্যা, সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক সভা ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

সফর শেষে আগামী ১৯ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *