মার্কিন হুমকির জবাবে কঠোর অবস্থানে ইরান

মার্কিন হুমকির জবাবে কঠোর অবস্থানে ইরান

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো চাপ বা হুমকির মুখে ইরান আত্মসমর্পণ করবে না এবং দেশটিকে জোর করে নতি স্বীকার করানো সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান জানান, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি ও চাপের নীতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, এই পরিকল্পনার লক্ষ্য হলো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহ সীমিত করা।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইস্যু বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলমান আলোচনা সত্ত্বেও দুই দেশের অবস্থান এখনো কঠোর রয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এই উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *