মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি যাত্রীবাহী মিনিকার আগুনে পুড়ে গেছে। রোববার ভোর সাড়ে ৬টার দিকে বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সময় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

গাড়ির এক যাত্রী নুরে আলম বলেন, হঠাৎ আগুন ধরে যাওয়ায় আতঙ্ক তৈরি হলেও দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *