মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগানের নিচে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগান থেকে দুর্গন্ধ বের হলে এলাকার এক নারী বাঁশ বাগানের ভিতরে প্রবেশ করে। এসময় বাগানের ভিতরে একটি ঝোপের মধ‍্যে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *