মেহেরপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন আবেদন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর (পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রমে ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ, জবানবন্দি ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দণ্ডবিধির ১১/ক ধারায় (যৌতুকের না পেয়ে খুন) আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি যৌতুক সংক্রান্ত অপরাধের প্রেক্ষাপট বিবেচনায় আদালত অপরাধের গুরুত্ব তুলে ধরে এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *