যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপরজনের খোঁজে তল্লাশি চলছে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপরজনের খোঁজে তল্লাশি চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিষয়ক বিষয়ে পিএইচডি করছিলেন। তবে একই ঘটনায় নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দেখা যায়। পরদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পরিচিত ব্যক্তি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর আনুষ্ঠানিকভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়।

নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী। তাকে উদ্ধারে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঘটনাটি বাংলাদেশি শিক্ষার্থী মহলে উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *