যুদ্ধ পুনরায় শুরু হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

যুদ্ধ পুনরায় শুরু হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় আবারও কঠোর অবস্থান জানাল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, নতুন করে কোনো হামলা হলে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়া হবে এবং শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, দেশটির বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কিছুটা বাড়ানো হবে। তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং চূড়ান্ত সমাধানের প্রস্তাব না আসা পর্যন্ত এই অবস্থান বহাল থাকবে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সংঘাত আবার শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সম্পদের ওপর কঠোর আঘাত হানার প্রস্তুতি রয়েছে আইআরজিসির।

সংস্থাটি আরও বলেছে, বর্তমান পরিস্থিতি এক ধরনের ‘নীরব সংঘাত’ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই যুদ্ধবিরতি থাকলেও প্রতিপক্ষের কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *