শিরোনাম: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন তথ্য, আটক রুমমেট

শিরোনাম: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন তথ্য, আটক রুমমেট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহতরা হলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।

তারা গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পার একটি সেতুর এলাকা থেকে লিমনের মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, অপরাধের ধরন অত্যন্ত সহিংস হওয়ায় বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, নিখোঁজ নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যা করা হয়েছে। এখনো তার মরদেহ উদ্ধার না হলেও, অভিযুক্তের বাসা থেকে রক্তের চিহ্ন পাওয়ার ভিত্তিতে এমন আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যার পাশাপাশি মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট এবং অবৈধভাবে আটকে রাখার মতো একাধিক অভিযোগও আনা হয়েছে।

উল্লেখ্য, নিহত দুই শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ছিল বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্র : সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *