সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংসদে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংসদে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

ওয়ান নিউজ ডেস্ক: দেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ ও রূপরেখা প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে জাতীয় সংসদে ১২ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন; মূলত কমিটিটি ১৭ সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানানোর পরও তারা কোনো নাম প্রস্তাব না করায় শেষ পর্যন্ত ১২ জনকে নিয়েই এই কমিটি চূড়ান্ত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও এই গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম এবং দলটির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক। এছাড়াও দেশের সংবিধান সংস্কারের এই বিশেষ প্রক্রিয়ায় কাজ করার জন্য কমিটিতে আরও স্থান পেয়েছেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *