সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ওয়ান নিউজ ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান চিফ এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং আনুষ্ঠানিক দাপ্তরিক প্রক্রিয়া শেষে বিষয়টি প্রকাশ করা হবে। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের সেই আদেশের পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে তা যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দিলে তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন এবং আদালতের নির্দেশনায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *